নিজস্ব প্রতিনিধি: ২০/০৩/২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০:০০ টায় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনের সকল ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা অঞ্চলের অন্যতম টিম সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মাষ্টার সফিকুল ইসলাম।
সাতক্ষীরা-৪ আসনের আসন পরিচালক জনাব অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা আমীর মাওঃ আব্দুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর জনাব নূরুল হুদা এবং জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জনাব মাওঃ আজিজুর রহমান।
কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর দারসুল কুরআনের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি জনাব অধ্যাপক আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার নায়েবে আমীর, সহঃ সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, এবং ইউনিয়ন আমীর ও সেক্রেটারিগন।
প্রধান অতিথিসহ আলোচক গন বলেন আগামী নির্বাচনে জাতীর আশা আকাঙ্ক্ষা পূরণ করতে জামায়াতের দায়িত্বশীল ও ভোট কেন্দ্র পরিচালকদের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। সকল ধরনের অপ্রীতিকর ও সহিংসতা ঠেকাতে এবং দুষ্কৃতকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে আহ্বান করেন।
সব শেষে মাহে রমাদানে নিজেদের পরিশুদ্ধ ও পবিত্র করা এবং ফিলিস্তিনি নারী-শিশু ও সাধারণ মানুষের হেফাজতের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ