নিজস্ব প্রতিনিধি:অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে সাতক্ষীরা সদরে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেরিত এই উপহার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫ হাজার ৭শ পরিবারের প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয় এবং ৭শ নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, পৌর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সূত্র জানায়, সাতক্ষীরা সদর-২ আসনের আওতায় মোট ১০ লাখ টাকা ও ৭শ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ