সোহারাফ হোসেন সৌরভ,সাতক্ষীরা:সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর নির্বাহী প্রকৌশলী (পুর) মো. সালাউদ্দিন-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ এর অফিস কক্ষে এক অনাড়ম্বর হলেও হৃদয়গ্রাহী পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২, বাপাউবো-এর নির্বাহী প্রকৌশলী (পুর) আব্দুর রহমান তাযকিয়া। বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (পুর) মো. সালাউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পেস ইমাম মো. আবু তাহের মেহেদী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানটি আয়োজন করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), সাতক্ষীরা।
বিদায়ী অতিথি মো. সালাউদ্দিন সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিভাগে দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রত্যাশা করি, ভবিষ্যতেও সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগের সার্বিক উন্নয়ন ও সাফল্য অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ ও বিভাগ-২-এর সকল ইঞ্জিনিয়ার, কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বিদায়ী অতিথিকে শুভেচ্ছা উপহার প্রদান ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ