মোঃ হাফিজুল: সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং প্রীতিভোজ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কলেজের সভাপতি শরীফ আসিফ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আজবাহার আলী, সাবেক সহকারী প্রধান শিক্ষক ও তালা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর ইসলাম এবং সাবেক সহকারী প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোঃ আব্দুল হামিদ আল হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ