মোঃ মোকাররাম বিল্লাহ ইমন:সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) বিকালে সাতক্ষীরা-খুলনা মহা-সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায় পৌঁছালে কন্টেনার ট্রাকের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়। ঢাকা মেট্রো - উ ১২-১৬৮৮ কন্টেনার ট্রাকের ধাক্কায় ঢাকা মেট্রো- স ১১-০৪৬১ নম্বরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটিতে ৩৫ জন সাংবাদিক ছিলেন এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ১৭মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য তারা সাতক্ষীরায় এসেছিলেন সাংবাদিকরা আজ ফিরে যাচ্ছিলেন ঢাকায় পরবর্তীতে কন্টেনার ট্রাকের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, এই দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে তেমন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ