সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজন ও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সাতক্ষীরায়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বৃক্ষরোপণ ও শহরের বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে বিকেল ৫টায় শহরের সংগীতা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহীদ আলাউদ্দিন চত্বর মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো, সদস্য সচিব শরিফুজ্জামান সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, মহাসিন আলম, খালিদ হাসান সুমন, মো. রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদর আহ্বায়ক গোলাম সরয়ার, সদস্য সচিব জাকির হোসেন আফিল, শহর আহ্বায়ক আলী হাসান খান আবলু, সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ