সাতক্ষীরা প্রতিনিধি:গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের অভিযানে জেলার শীর্ষ সন্ত্রাসী কানা কাদের ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি ২০২৫) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত কানা কাদের ও তার সহযোগীদের বিরুদ্ধে খুন, ডাকাতি ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
১. মোঃ আব্দুল কাদের মিয়া (৪৩)—পিতা: মোঃ কেরামত গাজী, গ্রাম: মাটিয়াডাঙ্গা, পোস্ট: ধলিয়া, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।
২. মোঃ বিপ্লব হোসেন (৩৭)—পিতা: মোঃ আবুল হোসেন, গ্রাম: মাটিয়াডাঙ্গা, পোস্ট: ধলিয়া, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।
৩. মোঃ জিয়াউর রহমান (২৮)—পিতা: মুজিবর রহমান, গ্রাম: মাটিয়াডাঙ্গা, পোস্ট: ধলিয়া, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।
উদ্ধারকৃত মালামাল:
ইয়াবা ট্যাবলেট: ৩৬ পিস
কোরেক্স সিরাপ: ২২ বোতল
দেশীয় চাপাতি: ১টি
চাকু: ১টি
কুড়াল: ১টি
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিদের উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যসহ সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ