সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বাগদার রেনু মাছবাহী একটি ট্রাকের সঙ্গে শ্যামনগর থেকে আসা হামদান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সকাল আনুমানিক ১১টার দিকে, সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাহেরা বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অন্তত ৬-৭ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। স্থানীয় জনগণ দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ