শ্যামনগর (সাতক্ষীরা):সাতক্ষীরার শ্যামনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বড় ভেটখালী গ্রামে অভিযান চালিয়ে এসব ঔষধ জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মোজাম্মেল মোড়ল (৫০) এবং আকলিমা খাতুন (৩৪); উভয়ের বাড়ি শ্যামনগরের মরাগাং গ্রামে।
এ ঘটনায় শ্যামনগর থানায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ২৫-বি(২) ধারায় মামলা (নং-১৮, তারিখ ১৯/০৯/২০২৫) রুজু করা হয়েছে। পরে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ