বাগেরহাটের মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পাসহ কুখ্যাত হরিণ শিকারী মো. হাসান (৩৪) কে আটক করেছে কোস্ট গার্ড।
মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি:বাগেরহাট জেলার মোংলা থানার জয়মনি গ্রামের নজরুল গাজীর ছেলে মো. হাসানকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি বিশেষ অভিযানে সাইলো সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, আটককৃত হাসানের কাছ থেকে প্রায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পাস উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত মাংস ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ