নাজমুল সুজন বিশ্বাস:: শার্শা(যশোর)খুলনা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।তবে, এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে এ স্বর্ণের চোরাচালানটি উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর রহমান জানান, ভারতে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হবে, এমন গোপন খবরে দৌলতপুর সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ