ব্যুরো প্রধান খুলনা মোঃ বাবুল সানাঃখু লনার পাইকগাছা উপজেলার ১০ নং গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ওরফে (কেরু) এর বিরুদ্ধে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থদের বরাদ্দকৃত ০৫ টন চাউল আত্বসাতের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাইকগাছা উপজেলা পরিষদ থেকে সর্বমোট ১২ মেঃ টন চাউল বরাদ্দ হয়। যা গত ০৩/০৬/২৪ ইং তারিখে পর্যায়ক্রমে ২মেঃ টন ও ৫ মেঃ টন এবং সর্বশেষ ১৩/০৬/২৪ ইং তারিখে ৫ মেঃ টন চাউল অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম ওরফে (কেরু) উত্তোলন করেন এবং উক্ত চাউল ঈদের আগেই বিতরণ শেষ করার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান স্বজনপ্রীতি দেখিয়ে নিজের পরিচিত লোকদের মাঝে ৫ মেঃ টন ও স্থানীয় এমপির নির্দেশনায় ২ টন চাউল বিতরণ করেছেন।কিন্তু বাকি ৫ মেঃ টন চাউল কোথায় রেখেছেন তার কোন হিসাব নেই। সর্বশেষ গত ২০/০৬/২৪ ইং তারিখে সকল দপ্তরে খোঁজাখুঁজির পরও কোন তথ্য না পাওয়ায় রেমালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বিতরণের ত্রাণের আত্বসাতকৃত উক্ত ০৫ মেঃ টন চাউল ফেরত পেতে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত ইউনিয়নের বর্তমান ৯ জন মেম্বার। ৬ নং ওয়ার্ডের মেম্বার অচিন্ত্য সরদার বলেন গত ইউপি চেয়ারম্যানের সময় আমরা সম্মানের সহিত জনগণের সেবা করে এসেছি।কিন্তু বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু চেয়ারম্যান হওয়ার পরে মান সম্মান নিয়ে জনগণের সেবা করায় দায় হয়ে পড়েছে।তিনি আরো বলেন বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম কেরুর সময়ে আমরা ইউনিয়ন পরিষদে যেয়ে সম্মানের সহিত একটু বসতেও পারি না এবং আপনাদের মত মেম্বারদের আমার কোন বালেও কাজে লাগে না অকথ্য ভাষা ব্যবহার করেন।চাউল আত্মসাৎ এর বিষয়ে সরজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে যেটা দেখতে পেয়েছি গত ২০/০৬/২০২৪ ইং তারিখে তিনি আরো একটা ডিও লেটার দিয়ে ৪ টন ৫০০ কেজি চাউল উঠিয়ে এনেছেন যেটা কবিখার চাউল এবং সেই চাউলটা ইউনিয়ন পরিষদে এসে পৌচেছে গত ২৩/০৬/২০২৪ ইং তারিখে সেই চাউলটা এখন চেয়ারম্যান ত্রাণের চাউল বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত যেটা একজন জন প্রতিনিধির নিকট হতে মোটেও কাম্য নয়।গোডাউন ইনচার্জ মাহবুবর রহমান এর ভাষ্যমতে তিনি ২০/০৬/২০২৪ ইং তারিখে ডিউ লেটার দিয়ে যে চাউলটা চেয়ারম্যান সাহেব নিয়ে গেছেন ওটা কাবিখার চাউল।এ বিষয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ওরফে কেরু বলেন তিনি উক্ত চাউল বিক্রি করে দিয়েছেন যার সমস্ত প্রমাণ তিনি নিজের মুখেই স্বীকার করেছেন এবং সমস্ত কল রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে।উক্ত চাউল আত্মসাৎ এর বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন চাউল আত্মসাৎ এর বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলমান শেষ হলে বিস্তারিত তথ্য দিতে পারব বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ