নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক “পল্টন ট্রাজেডি”র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নলতা হাটখোলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও পথসভা শুরু হয়। নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য কাজী মুজাহিদুল আলম, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল গফফার, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম এবং উপজেলা বায়তুল মাল সেক্রেটারি আবু রাসেল আশকারী।
অনুষ্ঠানে ইউনিয়নের দায়িত্বশীল, কর্মীবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার ২০০৬ সালে পল্টনে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে ১৪ জনকে শহীদ করেছে। আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি।” বক্তারা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ