জিয়াউর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচলিত ও নিরপেক্ষ দৈনিক পত্রিকা দৈনিক পত্রদূত–এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারস্থ উন্মুক্ত গ্রন্থাগারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে দৈনিক পত্রদূতের স্টাফ রিপোর্টার সাংবাদিক হেদায়েতুল ইসলাম–এর সভাপতিত্বে এবং সাংবাদিক আবু সালেক–এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জি এম মুজিবুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক এস কে হাসান, সাতক্ষীরা আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জিয়াউর রহমান, বিডিএফ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আমিনুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার নায়েবে আমীর ও গাভা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজাদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান গাজী, মোস্তাফিজুর রহমান, ইয়াছির আরাফাত, শিহাব উদ্দিন, মাস্টার সন্তোষ কুমার দাশসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা হলুদ সাংবাদিকতা ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপ-সাংবাদিকতার বেড়াজাল ভেঙে মূলধারার দায়িত্বশীল সাংবাদিকতায় আত্মনিবেশ করার আহ্বান জানান তারা।
শেষে কেক কেটে দৈনিক পত্রদূতের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ