এসকে মনির,কালিগঞ্জ প্রতিনিধি : মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টার দিকে কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহারের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
প্রথমে তারা নেংগী সর্বজনীন পূজামণ্ডপে উপস্থিত হন। এ সময় পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি পিযূষ কান্তি সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল মাহমুদ ছোট্টু এবং সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক সরদার, সমাজসেবক রওশন আলী কাগুচী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান, মাষ্টার আদর আলী, আবুল হোসেন মধু, তাজুল হাসান সাদ, মিজানুর রহমান, ছাত্রদলের মুন্না ও মনিরুজ্জামানসহ নয়টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা অনুষ্ঠানে নেংগী পূজা উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সরকার সমাপনী বক্তব্য রাখেন।
পরে অতিথিরা কৃষ্ণনগর ইউনিয়ন কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার হালদার ও সাধারণ সম্পাদক সুশান্ত কুমার ঘোষের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ