আব্দুর রাজজাক :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ৪ জুলাই শুক্রবার জুলাই-আগষ্ট-২০২৪ শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন এর সভাপতিত্বে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিঃসহ সভাপতি জাকির হোসেন এর পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আবুল কালাম গাজী, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, নলতা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ওসমান, সদস্য সচিব মোঃ হাবিকুল ইসলাম, সিনিঃযুগ্ন আহ্বায়ক মাষ্টার শাহীনুর রহমান, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোকলেছুর রহমান এবং আবুল কালাম আজাদ, নলতা ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব আহাদ আলী সহ কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ