নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ (সাতক্ষীরা):সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে শিশু ও কিশোরদের সুরক্ষা জোরদারে ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এর আয়োজনে এবং টিডিএস-এর সহযোগিতায় “স্প্রিট কল” প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউপি’র প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী। তিনি বলেন, “বর্তমান সময়ে শিশু ও কিশোরদের সুরক্ষা অত্যন্ত জরুরি। পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
সভা পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর আহকাম সাইফুল্লাহ। তিনি জানান, ত্রৈমাসিক এই সভাগুলো ইউনিয়ন পর্যায়ে শিশু সুরক্ষার অগ্রগতি মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয় ঠিক করতে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
সভায় ইউনিয়ন কমিটির ১১ জন সদস্য স্থানীয়ভাবে শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিয়ে, কিশোর অপরাধ প্রতিরোধসহ নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
সমন্বয় সভা শেষে সদস্যরা মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ