নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রহমতপুর মোল্লার হাট মোড়ে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আল মাহমুদ ছোট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি জি এম রবিউল্যাহ বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি জি এম আফজাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আল মাহমুদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান, বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আবুল হোসেন মধু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জি এম মতিউর রহমান, সাদ্দাম হোসেন, ছাত্রদলের তাজুল হাসান সাদ ও আরেফিন মুন্না।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আয়ুব হোসেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ