মো: আফজাল হোসেন,নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই বুধবার বিকাল সাড়ে পাঁচটায় উত্তর কালিগঞ্জ অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন শেখ আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রাসেল ও সহ-সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম প্রিন্স।
সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোঃ আবুল খায়ের, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক জিএম নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ, এনজিও প্রতিনিধি মোঃ তারেক আজিম এবং কালিগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের পক্ষে যমুনা ক্লিনিকের পরিচালক শেখ শরিফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালের পরিচালক ও প্রতিনিধিরা। আলোচনায় সেক্টরের উন্নয়ন, চ্যালেঞ্জ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় হয়।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ