নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আল হেরা প্রি- ক্যাডেট এন্ড মডেল মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকাল ৫ টার সময় নলতা ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা
জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা ডা: আজিজুল ইসলাম, অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম, আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়নের আমির মাস্টার আকবর হোসেন,অধ্যক্ষ মনিরুল ইসলাম সহ রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সূধীবৃন্দ। প্রায় ২সহস্রাধিক রোজাদারদের নিয়ে দেশ ও জনগনের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রধান অতিথি অনুষ্ঠানটির সমাপ্তি করেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ