এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশাশুনি থানা পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খাজরা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মালামাল জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশনায় এএসআই আরিফ, এএসআই ইব্রাহিম ও এসআই ফয়সাল আহমেদ অভিযান পরিচালনা করেন। এসময় খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়ায় মৃত আইজ উদ্দিন খাঁ’র ছেলে বিল্লাল হোসেন খাঁ ও তার ভাবি তৈয়েবুর খাঁ’র স্ত্রী রিমা সুলতানার বসতবাড়ির রান্নাঘর থেকে ১০ লিটার চোলাই মদ, মদ তৈরির কাজে ব্যবহৃত ৩০ লিটার চিটাগুড় মিশ্রিত পানি এবং মদ তৈরির পাতিল ও ড্রাম জব্দ করা হয়।
এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ